আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আটককৃত মোজাম্মেল শেখ মোজা উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে।

Manual7 Ad Code

মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন।

Manual7 Ad Code

থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলের দিকে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। শিশুটির মা বাড়ীর মধ্যে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মোজাম্মেল শেখ জিনিস খাওয়ার জন্য টাকা দিতে চেয়ে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পাড়লে শিশুটির মা সোমবার সন্ধায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর সোমবার দিবাগত রাতে মোজাম্মেল শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করে আত্রাই থানায় পুলিশ।

Manual6 Ad Code

শিশুটির মা জানান, মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রশ্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। এরপর মেয়েকে জিজ্ঞেস করলে বিষয়টি জানায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ আইনে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোজাম্মেল শেখকে আটক করে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বক্তব্য রেকোর্ডের জন্য শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!