মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

 মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

 এইবেলা, মৌলভীবাজার ::

মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান,দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত জিয়াউর রহমানের (৪২) ভাইদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিলো।

নিহতের বোন নাসিমা বেগম বলেন, শনিবার সকালে জিয়াউর রহমান ঘরের পাশের একটি অংশে বীজবপণের জন্য মাটি খুঁড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই তাইদুল মিয়ার (৩২) সাথে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ বাকবিতণ্ডা হওয়ার পরে তাইদুল চলে যান। একপর্যায়ে অপর আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) ঘুম থেকে ওঠে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

তাৎক্ষণিক পরিবারের অন্যান্য লোকজন তাকে (জিয়াউর রহমান) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ইয়াছিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। খুনের দায়ে অভিযুক্ত পলাতক এমদাদুল হককে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!