কমলগঞ্জে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেস বিজ্ঞপ্তিতে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদককে জড়ানোর প্রতিবাদে কলেজ ছাত্র লীগ সম্পাদক সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

গত ২৩ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দুই বছরের এক মৃত্যুর ঘটনায় হাসপাতালে অপ্রীতিকর ঘটনায় এ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে কমলগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান আহমেদকে জড়ানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ নেতা হাসানকে জড়ানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান আহমেদ বলেন, তিনি দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তলে আবদ্ধ হইয়া কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু কিছু কুচক্রী মহল আমার নেতৃত্বের গুণাবলী দেখিয়া ইর্শান্বিত হয়ে তার সুনাম নষ্ট করার বিভিন্ন পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহিত গোপনে আতাত করে আমার বিরুদ্ধে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি করানো হয়েছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তিনি ওই প্রেস বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনার তারিখে তিনি তার মাকে নিয়ে করোনার ভ্যাকসিনের টিকা প্রদানের জন্য কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভ্যাকসিন দেয়া শেষে বেরিয়ে আসার সময় হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের সামনে কিছু লোক মৃত এক শিশুর ঘটনা নিয়ে কথা বার্তা বলতে দেখি এবং সেখানে কারো সাথে কোন কিছু না বলেই আমার মাকে নিয়ে বাড়িতে চলে আসি। উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঘটনার সাথে তিনি জড়িত নয়। সংবাদ সম্মেলনে কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আসিফ নেয়াজ রনি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মানষ কান্তি সিংহ,কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ জয়,

Manual5 Ad Code

গোপালগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাসের আহমেদ, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, ছাত্রলীগ নেতা শিবলু,নাহিদ, কামরুজ্জান বাদশা সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!