বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কুলাউড়ার প্রবাসী যুবকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কুলাউড়ার প্রবাসী যুবকের

  • রবিবার, ১২ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মধ্যপ্রাচ্যের বাহরাইনে শনিবার ১১ জুলাই বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়। বাহরাইনের রফা এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহত ও সিদ্দিক মিয়া (৩২) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের রজিব আলীর ছেলে।

Manual4 Ad Code

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ বছর আগে দেশে এসে বিয়ে করেছেন। নি:সন্তান সিদ্দিক মিয়ার স্ত্রী ও এক ভাই রয়েছেন।

Manual1 Ad Code

নিহত প্রবাসীর ভাগনা লিয়াকত আলী জানান, শনিবার তিনি বাহরাইন আলদুর নামের এলাকার উদ্দেশ্য কাজের লোক (শ্রমিক)আনার জন্য গাড়ি নিয়ে বের হন। এসময় রফা এলাকায় পৌঁছামাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ দেশে আনার চেষ্টা চলছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!