ফুলবাড়ীতে শেখ রাসেল দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফুলবাড়ীতে শেখ রাসেল দিবস পালিত

  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮ অক্টোবর সোমবার  বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সহকারী কমিশনার (ভূমি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব শিক্ষকবৃন্দ, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ।
এরপর শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল বাতেন।
সকাল সাড়ে ১০ টায় “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণমোহন হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট প্রমূখ।
সভা শেষে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আজমল আবসার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সূধীজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!