ক্ষতিপূরণ দেয়ার পরও কুলাউড়ায় প্রবাসীর বসতঘরের জমি জবর দখলের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

ক্ষতিপূরণ দেয়ার পরও কুলাউড়ায় প্রবাসীর বসতঘরের জমি জবর দখলের অভিযোগ

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

ক্ষতিপূরণ প্রদানের পরও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে প্রবাসী ইয়াকুব আলীর বসতবাড়ির চার শতক ভূমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সালিশ বৈঠকে ভূমি ছেড়ে দেয়ার জন্য প্রতিপক্ষকে ক্ষতিপূরণ প্রদান করার দুই বছরেও ভূমি হস্তান্তর না করে জবর দখলে রেখেছেন আমির আলী।

এসব বিষয়ে ইউনিয়ন পরিষদ ও কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে ক্ষতিপূরণ প্রাপ্তির কথা স্বীকার করে নিজেদের ভূমি বের করতে পারছেন না বলে দাবি করেছেন আমির আলীর স্ত্রী।

সরেজমিনে দেখা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর গ্রামের আমির আলী পলোয়ান দীর্ঘদিন যাবত প্রবাসী ইয়াকুব আলীর হাজীপুর মৌজাস্থ বসতবাড়ির চার শতক ভূমির উপর গৃহ নির্মাণ করে বসবাস করছেন। ইয়াকুব আলী প্রবাসে থাকায় তার স্ত্রী শারমিন নাসরিন ও শ্বশুড় মো. জামসেদ হোসেন বিষয়টি নিয়ে সামাজিকভাবে বিচারপ্রার্থী হন। এবিষয়ে ২০১৮ সনের ৩ মার্চ শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আমীর আলীকে পরবর্তী এক মাসের মধ্যে দখলকৃত ভ‚মি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত প্রদান করা হয়। এজন্য আমির আলীকে অন্যত্র সরিয়ে যেতে ক্ষতিপূরণ হিসাবে প্রবাসী ইয়াকুব আলী নগদ ৮৫ হাজার টাকা প্রদান করেন।

Manual5 Ad Code

প্রবাসীর স্ত্রী শারমিন নাসরিন ও শ্বশুড় জামসেদ হোসেন বলেন, আমির আলীর বিরুদ্ধে ভূমি দখলসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে। শালিসীদের সিদ্ধান্ত মোতাবেক ইউপি সদস্য গুলজার আহমদের মাধ্যমে আমরা ৮৫ হাজার টাকা দেয়ার পরও আমির আলী ভূমি ছেড়ে না যাওয়ায় ইউপি চেয়ারম্যান ও থানায় আবেদন করি। চেয়ারম্যান, মেম্বারের সিদ্ধান্তও মানতে রাজি হয়নি আমির আলী।

Manual1 Ad Code

শারমিন নাসরিন বলেন, আমার স্বামী বিদেশে থাকায় নিজে সন্তানদের নিয়ে একা বাড়িতে থাকায় নানাভাবে অত্যাচার শুরু করছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে হাজীপুর ইউপি সদস্য গুলজার আহমদ বলেন, জমি ছেড়ে দিবেন বলে খরচা হিসাবে হ্যান্ডনোটের মাধ্যমে ৮৫ হাজার টাকা প্রদান করা হয়। তবে আমির আলীর ভূমি অন্যদের দখলে থাকলেও আমির আলী কোন অভিযোগ না দিয়েই প্রবাসীর ভূমি দখল করে আছেন।

হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত প্রবাসী ইয়াকুব আলীর ভূমি দখলের সত্যতা স্বীকার করে বলেন, আমির আলী বা তার স্ত্রী অভিযোগ জানালে তাদের জমিজমার বিষয়টি খতিয়ে দেখা হবে।

Manual8 Ad Code

তবে অভিযোগ বিষয়ে আমির আলী ও তার স্ত্রী নাজমা বেগম ৮৫ হাজার টাকা প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, আমরা ভূমি ছেড়ে আমাদের অন্যস্থানে যেতে চাইলে সেখানেও বাঁধা আসে। সমস্যা সমাধান না হলে অন্যস্থানে যাওয়া সম্ভব হচ্ছে না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews