কুলাউড়া জয়চন্ডীতে নৌকার প্রার্থী মাহবুবের মনোনয়নপত্র জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়া জয়চন্ডীতে নৌকার প্রার্থী মাহবুবের মনোনয়নপত্র জমা

  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

Manual1 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহবুব মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবদুল মোমিন এর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, জেলা যুবলীগ নেতা আবু মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক দুদু, রুহুল আমিন, যুবলীগ নেতা আব্দুল মুমিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

মনোনয়ন জমা দিয়ে এক প্রতিক্রিয়ায় আব্দুর রব মাহবুব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব স্বীকৃত। তৃনমূল পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে দল আমাকে মনোনীত করেছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাকে মূল্যায়ন করার জন্য। ইনশা আল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আমার এলাকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে মানুষের জীবন মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!