রেসিপি : মিষ্টিকুমড়ার টক তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

রেসিপি : মিষ্টিকুমড়ার টক তরকারি

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা রেসিপি ::

কথা মতো আজকে মিষ্টিকুমড়ার টক নিয়ে হাজির হলাম। উপকরণ- মিষ্টিকুমড়া, মাছ ও তেতুল।

রান্না পদ্ধতি- প্রথমে মিষ্টিকুমড়াকে পিছ পিছ করে কেটে নিন। ভাজি করার জন্য যেভাবে কাটেন তার চেয়ে একটু বড় বড় করে কাটতে হবে। তা নাহলে গলে যাবে তখন আর তরকারি ভাল হবেনা। এবার মাছ কেটে নিন ছোট ছোট করে (কার্প জাতীয় মাছ হলে ভাল)। এখন মিষ্টিকুমড়া ও মাছ একটা পাত্রে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়া পরিমান মতো দিয়ে দিন। (মনে রাখবেন টকে হলুদ বেশি দিতে হয় আর মরিচ কম দিতে হয়। মরিচ বেশি দিলে গলায় জ্বলে।)

Manual3 Ad Code

এবার পরিমান মতো লবন ও তেল দিয়ে মেখে ফেলুন। ভাল করে মাখা হয়ে গেলে অল্প ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিন। বলোগ আসার পর রসুন দিয়ে দিন (রসুন ছেচে দিবেন তাহলে ফ্লেভার পাবেন ভাল)। ইচ্ছা করলে কয়েকটি কাচা মরিচ দিতে পারেন। একটু পরে তেতুল দিয়ে একটু ঢেকে দিন। কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে ফেলুন। এবার অল্প তাপে ঝোল শুকিয়ে নিন। ঝোল শুকনা শুকনা হয়ে এলে নামিয়ে ফেলুন। হয়ে গেল আপনার মিষ্টিকুমড়ার মুখরোচক টক।

Manual2 Ad Code

রেসিপি তৈরি করেছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!