রাজনগরে কালিপুজোয় জুয়াড়িদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে কালিপুজোয় জুয়াড়িদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগরের মাথিউড়া চা বাগানে পুলিশের সাথে জুয়াড়িদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চা বাগানের কালী পুজার অনুষ্ঠান চলাকালে পুলিশের পেট্রল টিম জুয়ার আসরে বাধা দিলে এ ঘটনা ঘটে। পরে ব্যাপক পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়াড়িদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এসময় জুয়াড়িদের ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে নানা আয়োজনে শান্তি পুর্ণভাবেই সনাতন ধর্মাবলম্বিদের কালী পুজা চলছিল। এসময় কালী মন্দিরে মাঠে মেলা বসে। রাত ১১ টায় এক শ্রেণির জুয়ারীরা মন্দিরের মাঠে মেলায় জুয়ার আসর বসায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পেট্রল টিম তাদেরকে উচ্ছেদ করতে যায়। এসময় জুয়াড়িদের ‘জেয়ার বোর্ড’ নিয়ে নিলে উত্তেজান দেখা দেয়। পুলিশ সংখ্যায় কম থাকায় জুয়াড়িরা জুয়ার র্বো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে জুয়াড়িরা। খবর পেয়ে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) ফরিদুদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে গিয়ে জুয়াড়িদেও তাড়িয়ে দেয়।

Manual8 Ad Code

মেলায় আসা ব্যবসায়ি প্রদীপ ও জিতেন্দ্র বলেন, নানা আয়োজনে মাথিউড়া কালী মন্দিরে চলছিল কালী পুজা। পুজা উপলক্ষে এখানে মেলা বসে। এক শ্রেণির জুয়ারীরা মেলায় জুয়ার আসর বসায়। খবর পেয়ে প্রথমে ৩ জন পুলিশ এসে জুয়ার আসর উচ্ছেদের চেষ্টা করেন। এ সময় জুয়াড়িদের সাথে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

Manual3 Ad Code

রাজনগর থানার ওসি তদন্ত ফরিদ উদ্দিন জানান, জুয়ারি ও পুলিশের মধ্যে কিছু উত্তেজনা দেখা দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কেউ তেমন আহত হয়নি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews