রাজনগরের কামারচাক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ার বিশাল মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

রাজনগরের কামারচাক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ার বিশাল মতবিনিময় সভা

  • শনিবার, ৬ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া’র বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (৬ নভেম্বর) বিকেলে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে ৫ সহস্রাধিক মানুষ অংশ গ্রহন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার বড় ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু খাঁন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী এবং রাজনীতিবিদ মোঃ আব্দুল বারী, কামারচক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মনাফ প্রমূখ।
উপস্থিত অতিথিরা মোঃ জিয়াউর রহমান জিয়াকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ায়াউর রহমান জিয়া তার বক্তব্যে বলেন, আমি ইউপি সদস্য হিসেবে এবং জনসেবায় দীর্ঘ ১২ বছর আপনাদের পাশে ছিলাম। এখন আপনাদের দোয়ায় পুরো ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করতে চাই। তাই আসন্ন আগামী নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবার কাজ করার সুযোগ করে দিবেন। আমি ইতিমধ্যে আমার বড় ভাই শিল্পপতি জিল্লুর রহমানের সহযোগিতায় কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ করেছি।
৯টি ওয়ার্ড নিয়ে এই কামারচাক ইউনিয়ন। অলিলা গ্রুপের অর্থায়নে এই কামারচাক ইউনিয়নের গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়ন, স্কুল, মাদরাসা, মসজিদ , মন্দিরে অনুদানসহ, অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছি।
অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, আমি আমার এই জন্মমাটির উন্নয়ন করতে চাই তাই ব্যক্তি ঊদ্যোগে কয়েক কোটি টাকার কাজ করেছি। কাজ কর‍তে গিয়ে বুঝেছি নির্বাচিত একজন চেয়ারম্যান থাকলে এই উন্নয়ন কাজে আরও গতি আনা সম্ভব। তাই আসন্ন নির্বাচনে আমার ছোট ভাইকে প্রার্থী করতে যাচ্ছি।
আমার স্বপ্ন কামারচাক ইউনিয়ন হবে বাংলাদেশের একটি উন্নত ও মডেল ইউনিয়ন। আর তা বাস্তবায়ন করতে আসন্ন কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়াউর রহমান জিয়াকে ভোট দিয়ে অবহেলিত কামারচাক ইউনিয়নকে উন্নত, মডেল ইউনিয়ন হিসেবে গড়তে ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া ও আর্শিবাদ প্রয়োজন। আমি প্রতিটি ওয়ার্রডের সমস্যা সম্পর্কে অবগত আছি। নিজে প্রতিটা ওয়ার্ডে গিয়ে মানুষের প্রয়োজন সম্পর্কে অবগত হয়ে সেভাবেই এলাকায় উন্নয়ন করে যাচ্ছি। আজীবন জন্মমাটির জন্য আমার এই চেষ্টা অব্যহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!