কমলগঞ্জে ৩ দিনব্যাপী মৌমাছি পালন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে ৩ দিনব্যাপী মৌমাছি পালন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ দিনব্যাপী মৌমাছি পালন বিষয়ক মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফসল বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কৃষি ও সেচ বিষয়ক কমিটি, কমলগঞ্জ এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২৭স নভেম্বর শনিবার বিকাল ৩টায় ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Manual1 Ad Code

কমলগঞ্জ ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহাজান মানিক, উপজেলা মধুচাষী উন্নয়ন পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, মধুচাষী সুমন রঞ্জন দাস, রীনা বেগম, মাওলানা মোছাব্বির আলী প্রমুখ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্মলাশায় অর্ধশত মধু চাষী অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মধু চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাকে বেকারত্ব দুরীকরণসহ প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে আর আর্থিকভাবে সাবলম্বী হয়ে উঠবে বিপুল সংখ্যক লোক। কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে এ উপজেলায় মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!