কমলগঞ্জে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেকারীর নিম্নমানের বিস্কুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

কমলগঞ্জে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেকারীর নিম্নমানের বিস্কুট

  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে যত্রতত্র বেকারীর নিম্নমানের বিস্কুট বিক্রি হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ থাকায় দামে সস্তা হওয়ায় অনেকেই নিম্নমানের এসব বিস্কুট কিনে নিচ্ছেন। এসব বিস্কুট অস্বাস্থ্যকর হলেও তা দেখার কেউ নেই।

Manual2 Ad Code

সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজারসহ বিভিন্ন বাজারে রাস্তার পাশে যত্রতত্র বিস্কুটের দোকান দেখা যায়। বেকারী সমুহের মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের এসব বিস্কুট স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর এসব বিস্কুট খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

বাজারের ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ, হারিস মিয়া ও শিক্ষক জমশেদ আলী বলেন, বেকারীর খুবই নিম্নমানের বিস্কুটগুলো বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এগুলো খেয়ে ডায়রিয়াসহ নানা ব্যাধি সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ এসব না জেনে, না বুঝে কম দামে কিনে নিচ্ছেন। ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, একদিকে বেকারীর নিম্নমানের অন্যদিকে রাস্তার পাশে ধূলাবালি ও মশা মাছির উপদ্রব রয়েছে। ফলে অস্বাস্থ্যকর এসব খাবার মোটেও ঠিক নয়।

Manual1 Ad Code

এব্যাপারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমীন জানান, হাটবাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। আমরা আসার পর এসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। তবে কোথাও পাওয়া গেলে জরিমানাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এধরণের বিষয়ে কেউ জানায়নি। তবে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews