কুলাউড়া উৎসব মুখর পরিবেশে বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

কুলাউড়া উৎসব মুখর পরিবেশে বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন

  • বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সকাল ৬.৩১ মিনিটে স্বাধীনতা স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে আটটায় কুলাউড়া এনসি স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিক সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান  একেএম সফি আহমদ সলমান।

Manual2 Ad Code

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদী, উপজেলা ভূমি কর্মকর্তা সজল মোল্লা, কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়। এরপর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual3 Ad Code

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়।

Manual5 Ad Code

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সারাদেশের সাথে কুলাউড়ায় প্রায় ৫ হাজার মানুষকে একসাথে শপথ পাঠ করান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews