কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

  • বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়।

Manual2 Ad Code

পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চ্চা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবোরর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।আলোচনায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নির্মল দাশ, জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, সদস্য সচিব মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ।

Manual4 Ad Code

এছাড়াও কমলগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!