কমলগঞ্জে গাঁজাসহ আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কমলগঞ্জে গাঁজাসহ আটক-১

  • মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ আব্দুল রহিম ভুট্রো (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টায় র‌্যাব গাজাসহ তাকে আটক করে। আটক আব্দুল রহিম ভুট্রো উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের ইয়াকুব মিয়ার ছেলে।

Manual6 Ad Code

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌরসভা ভানুগাছ চৌমুহনায় তাজ ভেরাইটিজ স্টোর এর সামনে থেকে পলিথিনের বেগে করে ৬ কেজি গাঁজা পাচার করার সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজা ও আটককৃত আসামীকে রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে থানায় মামলা দায়েরের পর আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!