বড়লেখায় অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান

  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম দক্ষিণভাগ গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে নিহত জহুর উদ্দিন জড়াইর অসহায় বিধবা স্ত্রী-সন্তানের জীবিকা নির্বাহে পাশে দাঁড়িয়েছে দক্ষিণভাগ ইউপির কাতার প্রবাসীদের মানবিক সংগঠন ‘আল ইহ্সান সমাজকল্যাণ সংস্থা’। বুধবার দুপুরে ওই অসচ্ছল পরিবারকে সংস্থার পক্ষ থেকে একটি ব্যাটারী চালিত আটোরিকশা প্রদান করা হয়েছে। বিধবার পরিবারের পক্ষে রিকশাটি গ্রহণ করেন নিহতের ছোটভাই আলা উদ্দিন।

Manual7 Ad Code

আল ইহ্সান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসীর সহসভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ ক্রিড়া ভাষ্যকার এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম কাওছার আহমদ, ইউপি সদস্য আমিনুল হক, মুহিবুর রহমান কামাল, সংরক্ষিত মহিলা সদস্য রিয়াজুন বেগম, আল ইহ্সানের সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান লুলু, আব্দুল বাছিত, মাওলানা মো. আনোয়ার হোসাইন, সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক, আব্দুর রশিদ রাজু, নাজিম উদ্দিন, রিয়াজুল ইসলাম।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!