এক জয়ে র‌্যাংকিংয়ে ৫ এ বাংলাদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

এক জয়ে র‌্যাংকিংয়ে ৫ এ বাংলাদেশ

  • বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:  টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে তলানিতে ছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও ভালো হয়নি মুমিনুলদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে লাফে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

Manual8 Ad Code

বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের ফলে আইসিসির হালনাগাদ পয়েন্ট টেবিলে দেখা যায় তিন ম্যাচ খেলে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে টাইগাররা পাঁচ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।

বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় শ্রীলংকা, তৃতীয় পাকিস্তান এবং চতুর্থ স্থানে আছে ভারত। ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ, তার পর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

Manual5 Ad Code

৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলংকা (২৪ পয়েন্ট)। ৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!