কুলাউড়ার টিলাগাঁওয়ে পূজা উদযাপন পরিষদ ও টিএসএসের ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ার টিলাগাঁওয়ে পূজা উদযাপন পরিষদ ও টিএসএসের ত্রাণ বিতরণ

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

 কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে পূজা উদযাপন পরিষদ ও তরুণ সনাতনী সংঘ টিলাগাঁও ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

১৭ জুলাই শুক্রবার সকাল টিলাগাঁও ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে করোনাকালীন দুর্যোগে কর্মহীন ও সুবিধাবঞ্চিত প্রায় ২১৭ জনের মধ্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

Manual1 Ad Code

পূজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউনিয়ন শাখার সভাপতি বিরেন্দ্র বৈদ্যের সভাপতিত্বে ও টিএসএস ইউনিয়ন শাখার আহ্বায়ক জয়ন্ত দত্তের পরিচালনায় উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরী, পুজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও টিলাগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী তপন দত্ত, টিএসএস কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি পিনু দত্ত ও প্রাথমিক শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া।

এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী ডাঃ সজল দত্ত, পূজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক সুনির্মল মিত্র শিবু, অমর চন্দ্র দে, সমাজকর্মী তপন দেব, বিজন দেব, নূপুর ধর প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews