কুলাউড়ায় পতিত জমিতে কাসাভা চাষে লাভমান হচ্ছেন কৃষকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়ায় পতিত জমিতে কাসাভা চাষে লাভমান হচ্ছেন কৃষকরা

  • শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

সালাউদ্দিন: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা মতিলাল ভর। দীর্ঘদিন তার এক একর জায়গা পতিত অবস্থায় ছিল। পতিতজমি আবাদ করে ব্যাবহারের সুযোগ ও জ্ঞান ছিল না তার। সম্প্রতি তিনি পতিতজমিতে কাসাভা চাষ করে লাভের মুখ দেখেছেন। পতিতজমির ব্যবহার করে অর্থনৈতিকভাবে সফল হয়েছেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি ও আর্থিক সহযোগিতায় কাসাভা চাষ করের সাফল্য পেয়েছেন তিনি।

Manual6 Ad Code

মতিলালের মত আরও ২৫ জন কৃষককে কাসাভা চাষে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস। এম-৪ জাতের এ কাসাভার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। বাণিজ্যিকভাবে কাসাভা উৎপাদন করে আয়ের সুযোগ দেখছে কৃষি অফিস।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা কৃষি অফিস জানায়, গতবছর এ প্রকল্পের আওতায় ২৫ জন কৃষক কাসাভার চাষ করে। ৫ একর জমিতে প্রায় ৩০ টন কাসাভার চাষ হয়। অনাবাদি জমিতে কাসাভা চাষ করে ২৪ জন কৃষক প্রায় ২ লাভ ৫৫ হাজার টাকা আয় করেন। সবমিলিয়ে এবার কুলাউড়ায় ৫০ একর জমিতে কাসাভার চাষ হয়েছে। একর প্রতিকাসাভা উৎপাদন হয় ৭ টন । বর্তমানে প্রতিকেজি কাসাভা বিক্রি হয় সাড়ে আট টাকা দরে।

Manual2 Ad Code

প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে সংযোগ স্থাপন করে কুলাউড়ায় উৎপাদিত কাসাভা বাজারজাত করতে কৃষকদের সহযোগিতা করেছে কুলাউড়া উপজেলা কৃষি অফিস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এসব চাষিদের কাসাভা চাষে সহযোগীতা করা হয় ।

Manual3 Ad Code

গাছ প্রতি ১৫ থেকে ১৮ কেজি এবং হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ টন কাসাভার ফলন পাওয়া যায়। কাসাভাকে প্রক্রিয়াজাত করে আটা পাওয়া যায়। যা দিয়ে রুটি তৈরি করা যায়। এছাড়াও প্রক্রিয়াজাত করে আরও তৈরি করা যায় সুজি, নুডুলস, ক্র্যাকার্স, কেক, পাউরুটি, বিস্কুট, চিপসসহ বিভিন্ন ধরণের খাদ্য। কাসাভার অবশিষ্ট অংশ দিয়ে জৈব সার উৎপাদন করা যায়। কাসাভার পুষ্টিগুণ নিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণভাবে ৩০ থেকে ৪০ ভাগ শর্করা, ১ থেকে ২ ভাগ প্রোটিন এবং ৫৫ থেকে ৬০ ভাগ জলীয় অংশ রয়েছে। কাসাভায় আলু থেকে দ্বিগুণেরও বেশি শর্করা পাওয়া যায়। এ জন্য কাসাভা আলুর চাইতে বেশি পুষ্টিকর।

কাসাভা চাষি বিপ্রভূষন বলেন, কৃষি অফিসের সহযোগিতায় ৩০ শতক জায়গায় কাসাভা চাষ করে প্রায় ২০ হাজার টাকা আয় করেছি । অল্প খরছে কাসাভা চাষে বেশি আয় করা সম্ভব। তাছাড়া পতিতজমি ব্যবহার করতে কাসাভা চাষের বিকল্প নেই। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকতা মো. আব্দুল মোমিন জানান, কাসাভা চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। কাসাভা বাজারজাত করার জন্য কৃষি অফিস থেকে কৃষকদের প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে সংযোগ করানো হয়েছে। তারা সেখানে কাসাভা বিক্রি করেন। প্রকল্পের আওতায় কৃষকরা সফলভাবে চাষ করে লাভবান হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews