রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় সন্ত্রাসী হামলা

  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের বাসায় শুক্রবার ০৭ জানুয়ারি রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বার্ণালংকার লুটের অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান । ঘটনার সময় ১ রাউন্ড গুলির শব্দ হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খানের ছোট ভাই দিপু খান শুক্রবার বিকালে টেংরা সর্দারশাহ মাজারে গিয়ে মাজারের সাদিক নামে এক ব্যক্তিকে মারধর করেন। এসময় মাজার মসজিদের সেক্রেটারিকে গালাগাল করেন। চেয়ারম্যান বিষয়টি সমাধান করবেন বলে মাজারের খাদেম ইলিয়াস শাহকে আশ^স্থ করেন। রাতে আবারো চেয়ারম্যানের ভাই দীপু খান কয়েকজনকে গালাগাল করেন। রাত ৯টার পরে ইউনিয়নের সাবেক মেম্বার (চেয়ারম্যান প্রার্থী) সেলিম আহমদের নেতৃত্বে একদল লোক তার বাসায় সন্ত্রাসী হামলা চালায় বলে চেয়ারম্যান টিপু খান অভিযোগ করেন। হামলার সময় চেয়ারম্যানের বৃদ্ধা মাসহ ভাই দিপু খান (৪৫), জুবায়ের আহমদসহ (২২) কয়েকজনকে মারধর করা হয়। বাসার বিভিন্ন আলমিরার গ্লাস ভাংচুর করে নগদ এক লক্ষ ২০ হাজার ও ৭ ভরি স্বার্ণালংকার লুট করে হামলাকারীরা। এদিকে এ ঘটনার সময় ১ রাউন্ড গুলির আওয়াজ শুনা গিয়েছে বলে স্থানীয়রা জানান।

Manual3 Ad Code

টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান জানান, মাজারের এক পাগলের গালাগলি ও চিৎকারে বাসার লোকজন বাচ্চারা ঘুমাতে পারে না। আমার ভাই তাকে গালাগাল করেছিল। বিষয়টি আমি সমাধান করে দেব বলে মাজারের লোকদের ফোনে বলেছিলাম। কিন্তু রাতে সেলিম মেম্বারের নেতৃত্বে একদল স্বসস্ত্র লোক বাসায় হামলা চালায়। বিভিন্ন ঘরে তল্লাশি করে আলমিরা ভাঙচুর করে। নগদ ১ লাখ বিশ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজ লুট করে নিয়ে যায় দূর্বৃত্বরা। সেলিমের ভাতিজা পাউপগান দিয়ে গুলিও করেছে।

সাবেক ইউপি সদস্য (৪র্থ ধাপে চেয়ারম্যান প্রার্থী) সেলিম আহমদ জানান, আমার নেতৃত্বে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। চেয়ারম্যানের মাদকাসক্ত ভাই বিভিন্ন মানুষদের গালাগালি করেছে। মাজারে গিয়েও গালাগাল-হামলা চালায়। বিভিন্ন লোক তাদের বাসার সামনে গেলে চেয়ারম্যান ভাই দিপু একটি বন্দুক বের করে গুলিও করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমি মধ্যস্থতায় ছিলাম।

Manual2 Ad Code

এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, টেংরা ইউনিয়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। গুলির কথা পক্ষ বলেছে। আমরা এখনো পাইনি। বিষযটি তদন্তাধীন আছে। এ এঘটনায় এখনো কেউ গ্রেপ্তার নেই। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!