রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় হামলা ঘটনায় মানবন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় হামলা ঘটনায় মানবন্ধন

  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:;

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মানববন্ধন করা হয়েছে। সোমবার ১০ জানুয়ারি দুপুরে টেংরা ইউনিয়নবাসীর ব্যানারে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের টেংরা ইউনিয়ন পরিষদের সামেন এ মানববন্ধন করা হয়।

জানা যায়, টেংরা উইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খানের বাসায় গত ৭ জুনয়ারী রাতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। চেয়রাম্যানের ভাই দীপু খান গালাগাল করেছেন অভিযোগে সেলিমে আহমদরে নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হন। নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বার্ণালংকার লুটের অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান টিপু খান। ঘটনার সময় ১ রাউন্ড গুলির শব্দ হয়েছে। তবে উভয়পক্ষই প্রতিপক্ষকে দায়ী করছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের সামনে মানববন্ধন করেছে টেংরা ইউনিয়নেবাসী। টেংরা ইউনিয়ন বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, টেংরা ইউপি সদস্য আজিজুর রহমান, রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, চেয়ারম্যানের ভাই শাহেদ খান, মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড়, মইনউদ্দিন আহমদ, আকলিছুর রহমান, উজ্জল মিয়া, জুয়েল মিয়া, নারায়ন চন্দ্র দে, সায়েদ খান প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের বাসায় গত ৮ জানুয়ারি যারা হামলার ঘটনায় নারীরাও আহত হয়েছেন। হামলাকারীরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দেয়ার দাবী করেন বক্তারা।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!