ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে

  • শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গোল চত্বর অনশনস্থলে ২১ জানুয়ারী দুপুর ২টায় সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। তারা সংবাদ সম্মেলনে জানান,  উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তাদের অনশন চলবে । এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দুপুর পর্যন্ত ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ১২ শিক্ষার্থীকে অনশনস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। ৪৮ ঘন্টা পরও উপাচার্যের পদত্যাগে অনড় অনশনরত শিক্ষার্থীরা। এখন পর্যন্ত ১১জন অনশনকারী শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কেউ অনশন ভাঙেননি ।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল থেকে এ পর্যন্ত ১১ শিক্ষার্থীকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থার উন্নতি না হওয়ায় ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় সে আবার আন্দোলনস্থলে ফিরে এসেছেন।

Manual4 Ad Code

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে একজন এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

Manual4 Ad Code

অনশনরতদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত সবাই অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে এবং ১২ শিক্ষার্থীকে আন্দোলনস্থলেই স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্সও।

মেডিকেল টিমের সদস্য মো. নাজমুল হাসান বলেন, এখানে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তবে এ সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি। তারা ৪৮ ঘণ্টারও বেশি সময় কিছু খায়নি। তারা সবাই পানি স্বল্পতায় ভুগছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, এখানে যাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাদের জন্য স্যালাইনসহ ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এখানেই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যদি কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয়, তা হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং ওসমানী মেডিকেল কলেজে বেডের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাত সদস্যের একটি মেডিকেল টিম শাবির গোল চত্বর প্রাঙ্গণে শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান করছে। এ ছাড়া সবসময় একটি মেডিকেল টিম শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!