বড়লেখায় প্রথমবারের মতো মেশিনে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় প্রথমবারের মতো মেশিনে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন

  • সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

সরকারি সহায়তায় ৫০ একর জমি চাষের আওতায়

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গজভাগ গ্রামের ৫০ একর এক ফসলি জমিতে চলিত অর্থবছরে জেলার একমাত্র হাইব্রিড জাতের বোরো ধান চাষের প্রকল্প গ্রহণ করেছে জেলা কৃষি বিভাগ। সোমবার দুপুরে সমলয়ে চাষাবাদ (Synchronize Cultivation) ব্লক প্রদর্শণীতে প্রধান অতিথি হিসেবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বড়লেখায় যান্ত্রিক মেশিনে ধানের চারা রোপনের এটিই প্রথম ঘটনা।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্সূচির আওতায় জেলা কৃষি বিভাগ বড়লেখার গজভাগ গ্রামের ৬৬ জন প্রান্তিক কৃষককে উদ্বুদ্ধ করে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষের প্রকল্প নিয়েছে। প্রায় দেড়শ’ মেট্টিক টন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ কাজ করছে। এতে সরকারের প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হচ্ছে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার দেবল সরকারের সঞ্চালনায় ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ, কৃষি প্রকৌশলী সোনিয়া শাহানিয়া, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সেলিম হোসেন, হাবিবুর রহমান, বিপুল দাস, ছাত্রলীগ নেতা মাছুম আজির, কৃষক ফখরুল ইসলাম, লালই মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরকেও কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত সময়ে ধানের চারা রোপন করা সম্ভব। তাছাড়াও খরচ এবং লোকবলের প্রয়োজনও অনেক কম। আর এই পদ্ধতিতে ধান রোপন করলে ধানের ফলনও অনেক ভালো হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!