বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার আলী আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার আলী আর নেই

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া :: 

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী (ছনু মেম্বার) আর নেই। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭. ৩০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কুলাউড়া গ্রাম নিবাসী হাজী মো. ছানোয়ার আলী ছনু তাঁর জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি কুলাউড়া ইউনিয়নের মেম্বার, কুলাউড়া পৌরসভার কমিশনার, কুলাউড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে জনসেবা করে গেছেন।

Manual3 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, হার্টসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৬ জুন ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে ২৭ জুন তাঁর বাইপাস অপারেশন করার পর থেকে তিনি উক্ত হাসপাতালে মৃত্যুর পূর্ব পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

Manual2 Ad Code

তাঁর মৃত্যুর সংবাদে কুলাউড়ায় এক শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের লাশ ঢাকা থেকে কুলাউড়ায় পৌছার পর মঙ্গলবার (২১ জুলাই) দাফন অনুস্টিত হবে বলে জানা গেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!