বড়লেখায় প্রথম ধাপে সাশ্রয়ী মূল্যে টিসিবিপণ্য পাচ্ছে ৪ সহস্রাধিক পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

বড়লেখায় প্রথম ধাপে সাশ্রয়ী মূল্যে টিসিবিপণ্য পাচ্ছে ৪ সহস্রাধিক পরিবার

  • শনিবার, ১৯ মার্চ, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় প্রথম ধাপে নিম্নআয়ের ৪ হাজার ১ পরিবার পাচ্ছে টিবিসি’র ন্যায্য মূল্যের চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল। রোববার প্রধান অতিথি হিসেবে উপজেলার উত্তর শাহবাজপুরের তালিকাভুক্ত নিম্নআয়ের মানুষের মাঝে টিবিসি পণ্য বিক্রয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual1 Ad Code

শুক্রবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিবকৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও জানান, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে তৃণমূল পর্যায়ে ১ কোটি মানুষকে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার ১ পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে। একটি পরিবার দুই দফায় এসব পণ্য ক্রয় করতে পারবে। তাদের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ২০ মার্চ রোববার পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Manual6 Ad Code

প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল কিনতে পারবে।

Manual1 Ad Code

জানা গেছে, বড়লেখা পৌরসভার ১৩৫২ পরিবার, উপজেলার বর্ণি ইউপির ২৪২ পরিবার, দাসেরবাজার ইউপির ২৫৫ পরিবার, নিজ বাহাদুরপুর ইউপির ২৫০ পরিবার, উত্তর শাহবাজপুর ইউপির ২৯৫ পরিবার, দক্ষিণ শাহবাজপুর ইউপির ২৭৮ পরিবার, বড়লেখা সদর ইউপির ২৮০ পরিবার, তালিমপুর ইউপির ২৯১ পরিবার, দক্ষিণভাগ উত্তর ইউপির ২৩৬ পরিবার, সুজানগর ইউপির ২৩২ পরিবার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ২৯৩ পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!