জনগণের কষ্ট লাঘবে সরকার সম্ভাব্য সবকিছুই করছে -পরিবেশ ও বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

জনগণের কষ্ট লাঘবে সরকার সম্ভাব্য সবকিছুই করছে -পরিবেশ ও বনমন্ত্রী

  • রবিবার, ২০ মার্চ, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছুই করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয়, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে কিনতে পারে সেজন্য টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকার।

Manual6 Ad Code

রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যবিক্রি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, টিসিবির পণ্য যেন সঠিক মানুষ সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে হবে। সঠিক মাপে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তিনি নির্দেশ প্রদান করেন। আসন্ন রমজানে মানুষের কষ্ট না হয় তা নিশ্চিত করবে সরকার।

ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

এর আগে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!