আত্রাইয়ে ঘুর্ণিঝড় আম্পানে বিধ্বস্থ মসজিদ সংস্কার হয়নি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আত্রাইয়ে ঘুর্ণিঝড় আম্পানে বিধ্বস্থ মসজিদ সংস্কার হয়নি

  • মঙ্গলবার, ৯ জুন, ২০২০

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা দারুস্সুন্নাহ কওমী মাদ্রাসা মসজিদ ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে বিধ্বস্থ হওয়ার পর তা সংস্কার না হওয়ায় মুসল্লীদের চরম দুভোগ পোহাতে হচ্ছে। গত প্রায় অধর্ মাস ধরে মসজিদটিতে মুসল্লীরা নামাজ আদায় করতে পারছেন না।

Manual7 Ad Code

জানা যায়, গত ২০ মে দিবাগত রাতে প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে শাহাগোলা মাদ্রাসা মসজিদের টিনের ছাউনি সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়। এ সময় মসজিদে অবস্থানরত আকবর হোসেন বাচ্চু মন্ডল নামের একজন এতেকাফকারী গুরুতর আহত হন।

এদিকে মসজিদটি বিধ্বস্থ হওয়ার পর দীর্ঘ প্রায় ১৩ দিন অতিবাহিত হলেও অর্থ সংকটের কারণে কর্তৃপক্ষ মসজিদ সংস্কার করতে পারননি। এখন পর্যন্ত সরকারী কোন অনুদানও তারা পাননি।ফলে সাধারণ মুসল্লীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এ বিষয়ে মসজিদের মুসল্লী আলহাজ শামসুল হক বলেন, মসজিদের ছাউনি উড়ে যাওয়ায় জোহর ও আসরের নামাজ পড়তেই পারিনা। অন্যান্য নামাজ খোলা আকাশের নিচে পড়তে গেলে বৃষ্টি শুরু হলে নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিতে হয়।

Manual1 Ad Code

এ ব্যাপারে মসজিদের দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান বলেন, মসজিদ ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি তাৎক্ষণিক মৌখিকভাবে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ মসজিদের ছবি সম্বলিত আবেদনও করেছি। উপজেলা নির্বাহী অফিসার আমাকে আশ্বাস দিয়েছেন সরকারীভাবে সহযোগিতা করার জন্য। সরকারী কিছু সহযোগিতা পেলে স্থানীয়দের সহযোগিতায় আমরা মসজিদটি পুনঃনির্মাণ করতে পারবো।

Manual6 Ad Code

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, সুপারিশসহ আবেদন উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আল্লাহর ঘর মসজিদ কাজ শুরু করলে শেষ হবেই। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!