কমলগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে রিতা সাঁওতাল (১৪) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ মার্চ সোমবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাঁওতাল পল্লিতে এ ঘটনা ঘটে। রিতা ওই গ্রামের প্রেমলাল সাঁওতালের মেয়ে ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকে রিতা। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

এরপর তারা লাশ নিয়ে বাড়ি ফিরে আসেন এবং কাউকে না জানিয়েই সৎকারের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

Manual7 Ad Code

এদিকে হঠাৎ করে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব-৯ ও কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কমলগঞ্জ থানার এসআই পবিত্র বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!