শমশেরনগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শমশেরনগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালী শেষে ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইউপি সদস্য রায়হান ফারুক, মাওলানা খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ইসলামিক মিশনের উদ্যোগে সেবামূলক এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক চিকিৎসা, গণশিক্ষা, সেলাই মেশিন বিতরণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদিসহ উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!