বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক শুভাশীষ দে শুভ্র’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131
Leave a Reply