কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন নারায়ণ সভাপতি পিংকু সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন নারায়ণ সভাপতি পিংকু সম্পাদক

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি ডা: গৌরাঙ্গ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিংকু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।

Manual4 Ad Code

প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য ডা: বনমালী দাস, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুন্না দেবরায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য করুণা শর্মা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: রাকেশ মোহান্ত, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, বিদ্যুৎ ভূষন দাস, মাইকেল দেবনাথ, স্বপন কুমার দাস, আশীষ বসু, পরিমল দেবনাথ, মিহির ভট্টাচার্য্য, রিংকু বর্ধন, পুলক চন্দ্র ধর প্রমুখ।

Manual5 Ad Code

সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে নারায়ণ মল্লিক সাগরকে সভাপতি ও পিংকু দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!