বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার বর্হিবিশ্বে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত সমাজসেবী সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটির পরিচিতি সভা ও প্রবাসী সংবর্ধনা মঙ্গলবার রাতে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধিত দুই প্রবাসী হলেন- বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাছুম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমদ।

Manual7 Ad Code

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্ঠা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্ঠা কমিটির সদস্য জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপদেষ্ঠা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, উপদেষ্ঠা শামছুল ইসলাম পুতুল, উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, শামছুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল খালিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ পারভেজ, প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাছুম আহমদ, নিসচা’র উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সহকারি সমন্বয়ক সাইফুল ইসলাম জিবু, পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমদ জাকারিয়া, জফরপুর ইয়াং সোসাইটির সহ-সভাপতি জাকারিয়া আহমেদ প্রমুখ।

Manual6 Ad Code

উপদেষ্টা কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন- পর্তুগাল প্রবাসী আব্দুল হামিদ, ফ্রান্স প্রবাসী তাজুল ইসলাম, দুবাই প্রবাসী মো. কামরুজ্জামান আজাদ, সৌদিআরব প্রবাসী মাহতাব আল মামুন।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!