কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে শিমুল সভাপতি, বাবুল সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে শিমুল সভাপতি, বাবুল সম্পাদক

  • শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার ৩১ মার্চ বিকাল ৫টায় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক বিজিত চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শমশেরনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক প্রত্যুষ ধর, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুন্না দেব রায়, উপজেলা আওয়ামী লীগ সদস্য করুনা শর্মা, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, সাধারণ সম্পাদক হিমাংশু রুদ্রপাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, বাবুল মাদ্রাজী, পাপ্পু দাস, স্বপন মৃধা প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে শিমুল কান্তি পালকে সভাপতি ও বাবুল মাদ্রাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।

এ নিয়ে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!