বড়লেখায় সালিশ বৈঠকে হাতাহাতির জেরে রাজমিস্ত্রি খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় সালিশ বৈঠকে হাতাহাতির জেরে রাজমিস্ত্রি খুন

  • শনিবার, ৯ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখায় সালিশ বৈঠকে হাতাহাতির জেরে প্রতিপক্ষের হামলায় রুবেল আহমদ (২৬) নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত রুবেল আহমদ গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে। রাজমিস্ত্রি খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের বড়ভাই জুয়েল আহমদ অভিযোগ করেন ইউপি মেম্বার সাবুল ও তার ভাই সাবেক ইউপি মেম্বার শরফ উদ্দিন নবাব নির্মমভাবে পিটিয়ে তার ভাইকে খুন করেছে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে গ্রামের জামাল উদ্দিনের ছেলের সাথে শরফ উদ্দিন নবারের ছেলের মারামারির ঘটনা ঘটে। শুক্রবার আছরের নামাজের পর কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ঘটনার বিচার সালিশ বসে। বিচারে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ের জামাল উদ্দিনের পক্ষের ব্যক্তি রুবেল আহমদকে শরফ উদ্দিন নবাব পক্ষের লোকজন পিঠিয়ে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জামাল উদ্দিন ও শরফ উদ্দিন নবাবের ছেলেদের পূর্ব-বিরোধ মেটানোর সালিশ বৈঠকে হাতহাতির জেরে রুবেল আহমদ খুন হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!