জুড়ীতে নিরীহ পরিবারের উপর হামলা-ভাংচুর : আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে নিরীহ পরিবারের উপর হামলা-ভাংচুর : আহত ৩

  • শুক্রবার, ৬ মে, ২০২২

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফূলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের নিরীহ এক পরিবারের উপর হামলা, ঘরদরজা ভাংচুর, টাকা ও মোবাইল ফোন লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

Manual3 Ad Code

জানা গেছে, গত ৪ মে বুধবার বিকেলে ওই গ্রামের রমজান আলী বাবুর্চির বাড়ীতে পূর্ব-শত্রুতার জেরে প্রতিবেশী রইছ আলীর পুত্র মখদ্দছ আলী (৩৫), মখলিছ মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৩০), মালিক মিয়ার পুত্র জুমন মিয়া (২০), মোবারক আলীর পুত্র শিবলু মিয়া (৩৮), মখলিছ মিয়ার পুত্র লাভলু মিয়া (২২), মোবারক আলীর মেয়ে সিউটি বেগম (২৫) সহ ১৫/২০জনের একটি দল লাঠিসোটা নিয়ে নিরিহ পরিবারটির উপর হামলা চালায়।

Manual5 Ad Code

এসময় হামলাকারীরা রমজান আলীর টিনের ঘর-দরজা ভাংচুর এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে রমজান আলী ও তার স্ত্রী সাহানা বেগম গুরুতর আহত হন। তাদের আর্তচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে শাহানা বেগমকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শাহানা বেগমের স্বামী রমজান আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এছাড়াও হামলাকারীরা প্রতিবেশী খলিল মিয়ার শিশু পুত্র তারেকের উপর অমানবিক নির্যাতন করেছে। এতে শিশু তারেকের একটি চোখে মারাত্মক জখম হয়েছে। হামলা, মারধর ও ভাংচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে।

Manual6 Ad Code

সরেজমিনে কোনাগাঁও গ্রামে গেলে রমজান আলীর স্ত্রী শাহানা বেগম বলেন, হামলাকারী মখদ্দছ গংদের সাথে তাদের পূর্ব থেকে বিরোধ চলছিলো। হামলাকারীরা হামলা চালিয়ে ঘর-দরজা ভাংচুর করে একটি মোবাইল ফোন এবং ঘরে রক্ষিত ৫০ হাজার টাকা লুটকরে নিয়ে গেছে। ওই টাকাগুলো বিদেশ থেকে তার মেয়ে পাঠিয়েছিল। টাকাগুলো শাহানা বেগম ঘরের নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য রেখেছিলেন বলে জানান। মখদ্দছ দলবল নিয়ে পূর্বেও তাদের উপর একই কায়দায় হামলা চালায়। পরে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সালিশ বৈঠকের মাধ্যমে মখদ্দছ গংদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে শাহানা বেগমের পরিবারকে দেয়া হয়।

প্রতিবেশী মাহবুব, আতিক, হাবিবুর রহমান সহ আরও অনেকেই জানান নিরীহ রমজান আলীর বাড়ীতে হামলার খরব পেয়ে গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিবাদ করলে মখদ্দছ গংরা চলে যায়। তারা আরও জানান, মখদ্দছের বড়ভাই তবারক আলী প্রতিবেশি মছদ্দর আলী হত্যা মামলায় যাবৎজীবন সাজাভোগ করছে। মখদ্দছ গংদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। ভুক্তভোগী রমজান আলী জানান, এবিষয়ে তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews