কমলগঞ্জ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

  • রবিবার, ৮ মে, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লেখক-গবেষখ রসময় মোহান্তকে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশকে শান্তিপ্রিয়, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে কমলগঞ্জ উপজেলার বিদ্যমান গ্রামসমূহে অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শনিবার 0৭ মে বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, এডভোকেট চাঁদ মুরারী সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রকীর্তি সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহ।

সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া রহমান, নিরঞ্জন দেব, নিখিল সিংহ, রুপেন্দ্র সিংহ, ব্রজমোহন সিংহ, সুজিতা সিনহা, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!