ভারী বর্ষণ ও জলাবদ্ধতা নিয়ে যা বললেন কুলাউড়া পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ভারী বর্ষণ ও জলাবদ্ধতা নিয়ে যা বললেন কুলাউড়া পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ

  • শনিবার, ১৪ মে, ২০২২
কুলাউড়ার নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ফাইল ছবি

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় গত ২৪ ঘন্টায় হঠাৎ ভারী বর্ষণে কুলাউড়া পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আমহদ বলেন-
হঠাৎ ভারী বর্ষণে কুলাউড়া পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে আপনারা দারুণভাবে কষ্টে ছিলেন-আছেন। আপনাদের এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের এই দূর্ভোগ লাঘব করতে পারিনি তাই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।
দায়িত্ব গ্রহনের ১ বছর ৩ মাসে আসলে পানি নিষ্কাশনের চুড়ান্ত ব্যবস্থা করা সম্ভব হয়নি।
জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা
দায়িত্বভার গ্রহনের পর শহরের পানি নিষ্কাশনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এ পরিকল্পনার সার সংক্ষেপ হচ্ছে পৌরসভার পশ্চিমাংশের পানি পশ্চিমদিকে অবস্হিত মরা গুগালী ও পূর্বাংশের পানি পূর্বদিকে অবস্হিত গুগালীছড়ায় পতিত হবে। এ লক্ষে পাড়া মহল্লা থেকে গুগালীছড়া পর্যন্ত প্রাইমারী, সেকেন্ডারী ও টারসিয়ারী ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এর জন্য প্রয়োজন শতকোটি টাকা। এই অর্থেরও ব্যবস্থা করা হচ্ছে। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে কিছু ড্রেন নির্মানের টেন্ডার করা হয়েছে। কাজও শুরু হয়েছে।
আনন্দের বার্তা হচ্ছে বাংলাদেশের ৩২৯টি পৌরসভার মধ্যে যে বৃহৎ প্রজেক্টে মাত্র ৩৭টি পৌরসভা অনুর্ভূক্তি হয়েছে। তার মধ্যে আপনাদের কুলাউড়া পৌরসভাও রয়েছে। এছাড়া ইতিমধ্যে মরাগুগালী খননের টেন্ডার হয়ে গেছে।আগামী শুক্ন মৌসুমে তা খনন করা হবে।
পৌরবাসীর প্রতি অনুরোধ
বর্ষা মৌসুম শুরুর পূর্বে টোটা ফাঁটা ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। কিন্তু সম্মানিত নাগরিকদের মধ্যে অনেকেই নির্ধারিত ডাস্টবিনে ময়লা না ফেলে ড্রেনে ময়লা ফেলে দেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলুন অন্যকেও এ ব্যাপারে সচেতন করুন।
প্রিয় পৌরবাসী পরিকল্পনা মোতাবেক কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন করতে কমপক্ষে দুই বছর লাগবে। দীর্ঘ ২৫ বছরের পুজ্ঞিভূত সমস্যা ১-২ বছরে সমাধান করা যে অসম্ভব ব্যাপার তা আপনারাও জানেন। কাজেই সকলের প্রতি অনুরোধ একটু সময় দেন, ধৈর্য্য ধরুন।
আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধ কামনা করছি। এই বার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews