রাজনগরের মাথিউরা বাগানে গাছ পড়ে নিহত ২ : আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরের মাথিউরা বাগানে গাছ পড়ে নিহত ২ : আহত ১০

  • রবিবার, ১৫ মে, ২০২২

Manual7 Ad Code

রাজনগর প্রতিনিধি ::  মৌলভীবাজারের রাজনগর উপজেলার মার্থিউরা চা-বাগানে রাবার গাছ ভেঙ্গে ২ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের সিলেট ওসমানি হাসপাতাল ও মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার মাথিউড়া চা-বাগানের ২নং ডিভিশনের ৮২ নং সেকশনে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় চা-শ্রমিকরা জানান, উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ১নং ডিভিশন থেকে বাগানের ২নং ডিভিশনের ৮২নং সেকশনে চা পাতা তুলতে গাড়িতে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পথে ২৪ নম্বর এলাকায় অতিক্রম করে অদূরে গাড়ির উপর একটি বড় রাবার গাছ ভেঙ্গে পড়ে। এসময় গাড়িতে থাকা ১২ চা শ্রমিক গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ সদর হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শান্তি শীল (৫৫) ওময়না রাজভর (৪৮) নামক ২ চা শ্রমিক ওসমানি হাসাপাতালে মারা যান।

Manual4 Ad Code

এ ঘটনায় আহতদের মধ্যে লক্ষী গৌড় (২৫), চন্দ্রাবতী রাজভর (৪০), কৃষ্ণা রাজভর (৩২) কে সিলেট ওসমানি হাসপাতালে এবং ফুলমতি গৌড় (৩৮), গঙ্গাজলি (৫০), রামদুলারি রাজভর (৪২), দ্রুপদী রাজভর (৪৮), গীতা রাজভর (৫৫), লক্ষীচরণ রবিদাশকে (৩৭), লাটিয়া রাজভর (৪৮) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় জানান, চা পাতা তুলতে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় একটি গাছ উপড়ে গাড়িতে পড়ে যায়। এতে ১২ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দু’জন শ্রমিক মারা যান। বর্তমানে হাসপাতালে ১০ জন শ্রমিক চিকিৎসাধীন আছেন।

মাথিউড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. সিরাজ-উদ-দৌলা জানান, নিহত শ্রমিকদের মধ্যে শান্তি শীলের সৎকার রোববার সম্পন্ন হয়েছে। আর ময়না রাজভরের মরদেহ বিনা ময়নাতদন্তের সৎকারের জন্য সিলেট কোতায়ালী থানায় আবেদন করা হয়েছে। বাগানের মালিক পক্ষের নির্দেশনা অনুযায়ী আহত শ্রমিকদের চিকিৎসায় বাগানের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হচ্ছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ২৪ নম্বর এলাকায় সড়কের পাশের একটি রাবার গাছ ভেঙ্গে দু’জন শ্রমিক নিহত হয়েছে বলে জেনেছি। এ দূর্ঘটনার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। বাগান কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের সবরকম সহযোগিতা করছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!