কুলাউড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু করোনার নমুনা সংগ্রহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু করোনার নমুনা সংগ্রহ

  • বুধবার, ১০ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া, ১০ জুন ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে ০৯ মঙ্গলবার রাতে রাজন বিশ্বাস (২২) নামক এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। হাসপাতাল থেকে নিহতের করোনা নমুনা সংগ্রহ করে লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের মেম্বার বিমল দাস জানান, বেগমানপুর গ্রামের প্রফুল্ল বিশ^াসের ছেলে একটি কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ করতো। সারাদিন কাজ করে রাত ৭টায় বাড়িতে ফিরে যায়। বাড়িতে রাজন বিশ্বাস অস্বস্থিবোধ করে। একপর্যায়ে সে ঘরের মেঝেতে পড়ে যায়। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাজন বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, যেহেতু অস্বাভাবিক মৃত্যু তাই করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে রাখা হয়। তবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার প্রচন্ড গরম ছিলো। গরমের কারণে হিটস্ট্রোকেও মারা যেতে পারে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews