বড়লেখায় নিজ বসতঘরে মাদকসেবীর অগ্নিসংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় নিজ বসতঘরে মাদকসেবীর অগ্নিসংযোগ

  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বসতঘরে অগ্নিসংযোগ করেছে তাহের আহমদ রুবেল নামক এক মাদকসেবী যুবক। বুধবার বিকেলে উপজেলার গাংকুল গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত মছম আলীর ছেলে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে এর আগেই বসতঘর পুড়ে ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহের আহমদ রুবেল প্রায়ই মাদক সেবন করে পরিবারে উপদ্রপ চালায়। বুধবার বিকেলে হঠাৎ সে তার নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক বড়লেখা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের ঘটনায় দুই/তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বসতঘরের প্রায় ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বড়লেখা ফায়ার স্টেশনের সাব-অফিসার জাকির হোসেন জানান ‘আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বসতঘরের মালিক যুবক নিজেই আগুন লাগিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলাম সমুন জানান, ‘তাহের আহমদ রুবেল নেশাগ্রস্থ। তার আচরণে ভাইয়েরা অতিষ্ঠ হয়ে অনেকটা সম্পর্কহীন। তার উপদ্রপে স্ত্রীও দীর্ঘদিন থেকে বাবার বাড়িতে রয়েছেন। বুধবার বিকেলে হঠাৎ সে তার নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। এব্যাপারে তার ভাইয়েরা থানায় অভিযোগ করেছেন।’

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!