ফুলবাড়ীতে চুরি হওয়া সরকারি গাছ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

ফুলবাড়ীতে চুরি হওয়া সরকারি গাছ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে জেলা পরিষদের মালিকানাধীন দুটি গাছ ৩০ মে সন্ধ‍্যায় উদ্ধার করা হয়েছে। বড়ভিটা কলেজের সামনে থেকে ২৭ মে গাছ দুটি কাটা হয়েছে বলে জানাগেছে।
গাছ দুটির কিছু অংশ বড়ভিটা বাজারের একটি ছ’মিল থেকে এবং বাকি অংশ বড়ভিটা ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করে জেলা পরিষদের কর্মচারীরা।
জেলা পরিষদের কেয়ারটেকার নাজমুল হক বলেন, জেলা পরিষদের সার্ভেয়ার বড়ভিটা কলেজ সংলগ্ন এলাকায় গাছ কাটার বিষয়টি আমাকে জানালে ৩০ মে বিকালে সরেজমিন পরিদর্শনে যাই। সেখানে গিয়ে ১টি বাবলা গাছ ও ১টি ইউক্যালিপটাস গাছ কাটার সত্যতা পাই।
পরে বড়ভিটা বাজারের একটি ছ’মিলে বাবলা গাছের ২টি খন্ড এবং ইউনিয়ন পরিষদে ইউক‍্যালিপটাস গাছের ৪টি খন্ড চিহ্নিত করি এবং ওখান থেকে চলে আসি। ওইদিন সন্ধ‍্যায় চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ট্রলি যোগে গাছগুলো ফুলবাড়ী জেলা পরিষদ ডাক বাংলোতে পৌঁছে দেন।
এ বিষয়ে জানতে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
এ ব্যাপারে জেলা পরিষদের সার্ভেয়ার রাশেদুজ্জামান রাসেল বলেন, কেয়ারটেকারকে পাঠিয়ে গাছের গুড়িগুলি উদ্ধার করে ডাক বাংলোতে এনে রাখা হয়েছে। গাছগুলি কেন কাটা হয়েছে তা সরেজমিন পরিদর্শন করলে জানা যাবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!