বড়লেখায় চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু : ভাসমান লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু : ভাসমান লাশ উদ্ধার

  • শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে পুলিশ লাল মুন্ডা (৩৫) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহত লাল মুন্ডা মোহাম্মদনগর গ্রামের মৃত নিরঞ্জন মুন্ডার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বিকেলে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual5 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদনগর এলাকার চা বাগানের পুকুরে লোকজন এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পান। পরে তারা স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ দমকল বাহিনীর সহযোগিতায় পুকুর থেকে লাশ উদ্ধার করলে স্থানীয় লোকজন সনাক্ত করেন তিনি মোহাম্মদনগর গ্রামের মৃত নিরঞ্জন মুন্ডার ছেলে লাল মুন্ডা। নিহতের পরিবার ও স্থানীয়রা লাল মুন্ডার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।

Manual5 Ad Code

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর নয়ন কার্কুন জানান ‘চা বাগানের পুকুর থেকে পুলিশ লাল মুন্ডা নামে এক চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!