কমলগঞ্জে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • শুক্রবার, ১০ জুন, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার শহীদনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ছে। শুক্রবার (১০ জুন) বাদ জুমা উপজেলার শহীদনগর বাজারে সর্বস্তরের তাওহীদ জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মাইজগাঁও-মনসুরপুর জামে মসজিদে খতিব মুফতি মশাহিদ আলী কাসিমী, গাঁওছুল আজম জামে মসজিদের খতিব আব্দুল মুহিত হাসানি, সমাজসেবক হিফজুর রহমান বকস। এদিকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আহলে সুন্নত ওয়াল জামাত, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে শমশেরনগর বাজারে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নত ওয়াল জামাত শমশেরনগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোশাহীদ আলীর সভাপতিত্বে ও মাও: যোবায়ের আহমদ আল কাদরীর পরিচালনায় বক্তব্য রাখেন মাও: আব্দুল মুহিত হাসানী, দুরুদ আলী, আব্দুল মালিক বাবুল, ইজ্জাদুর রহমান সাজ্জাদ, আবু বক্কর আত্তারি, মাহমুদুল হাসান সুমন, শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews