বড়লেখায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

  • শুক্রবার, ১০ জুন, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual1 Ad Code

বড়লেখায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বিয়ের পিঁড়িতে বসা থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার বাদ জুমা কবুল পড়িয়ে ষোড়শী বধুকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত বর পারভেজ আহমদের বরযাত্রী নিয়ে আর হবু শ্বশুড় বাড়িতে যাওয়া হলো না।

জানা গেছে, উপজেলার সুজাউল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও সুয়ারারতল গ্রামের নাজিম উদ্দিন ও মনোয়ারা বেগমের মেয়ে রোকশানা আক্তারের বিয়ের তারিখ নির্ধারণ ছিল শুক্রবার। পাত্র উপজেলার কলারতলি পারের পারভেজ আহমদ। স্কুলের ভর্তি রেজিষ্ট্রার অনুযায়ী রোকশানার বয়স এখনও ১৬ বছর পূর্ণ হয়নি। কিন্ত বাবা-মা স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজের যোগসাজসে ১৮ বছর পূর্ণ দেখিয়ে ভুয়া জন্মসনদ তৈরীর মাধ্যমে বিয়ের প্রস্তুতি নেন। এ গোপন খবর পৌঁছে যায় ইউএনও’র কানে। আর তখনই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, স্কুলছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই শুক্রবার বাবা-মা তাকে বিয়ে দিচ্ছিলেন। সকালের দিকে খবর পেয়েই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। বর আসার আগেই এ বাল্যবিয়েটি বন্ধ করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!