কমলগঞ্জে চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

  • শনিবার, ১১ জুন, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিকনির্দেশনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের সকল ছাত্রছাত্রী বৃন্দের আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

অনুষ্টানে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বিশ্ব বিদ্যালয় চা ছাত্র সংসদ’এর সাংগঠনিক সম্পাদক প্রিয়া ব্রত কৈরী ও স্বাস্থ্য বিষয়ক বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজ ছাত্র বিশ্বজিৎ কৈরী। এসময় সকল অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নয়ন গঞ্জুর সভাপতিত্বে ও বিজয় ছত্রী বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যাবস্থাপক শামসুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন।

স্বাগত বক্তব্য রাখেন পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ পাল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বীনা রানী ঘোষ, শিক্ষক সত্যনারায়ণ রাজভর, অমল গঁড়, বিশ্ববিদ্যালয় চা ছাত্র যুব সংসদ এর সভাপতি চম্পা নাইডু, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি, নিমাই অলমিক, কাব্য ছত্রী, দোলন মাদ্রাজী,লিটন গঞ্জু প্রতিষ্ঠতা ও পরিচালক পাবলিক লাইব্রেরি পাত্রখোলা, অজয় পাল, শ্রীকুমার দাস, রাজন রায়, রাজন গোয়ালা, জীবন গোয়ালা,অজয় নুনিয়া প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!