আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত

  • শনিবার, ১৮ জুন, ২০২২

Manual3 Ad Code

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার থাঔপাড়া নওগাঁ-নাটোর মহাসড়ক সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব (১৭) এবং নাটোরের আব্দুলপুর লালপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া নানার বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার পর তারা মোটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বেড় হয়। এসময় উপজেলার থাঐপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের তারা সঙ্গে ধাক্কা খায়‌। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়। আর রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নিযয়ে যাওয়ার পথে বাগমারা এলাকায় তারও মৃত্যু হয়।

 

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত শুভর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও রাকিবের লাশও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও ওসি জানান। #

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!