বড়লেখায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু

  • শনিবার, ২৫ জুন, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর শনিবার বিকেল ৪ টায় বন্যার পানির নিচ থেকে শিপলু আহমদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী বন্যার পানির মাত্র ২/৩ হাত উচ্চতায় থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়েই সে মারা গেছে। নিহত শিপলু আহমদ উপজেলার সুজানগর ইউপির পাটনা গ্রামের চান মিয়ার ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার উত্তর সুজানগর গ্রামের স্কুল শিক্ষক সুরমান আহমদের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতো শিপুল আহমদ। অন্যান্য কাজের সাথে প্রতিদিন সকালে সে গবাদিপশুর ঘাস কাটতে নৌকা নিয়ে বেরিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফিরে। শনিবার সকাল ৮টায় বেরিয়ে অনেক বেলা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খুজতে গিয়ে পানির ওপর শূন্য নৌকা ঘুরতে দেখেন। পরে স্বজন ও স্থানীয় ইউপি মেম্বার কায়ছার হামিদসহ এলাকাবাসি নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পর বিকেল চারটায় পানির নিচ থেকে শিপুল আহমদের মৃতদেহ উদ্ধার করেন।

Manual3 Ad Code

স্কুল শিক্ষক সুরমান আহমদ জানান, বিদ্যুৎলাইনের নিচের পানিতে শিপলু আহমদের লাশ পাওয়া যাওয়ায় মোটামুটি সবাই নিশ্চিত বিদ্যুৎস্পৃষ্টেই সে মারা গেছে। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে ঘটনাটি অবহিত করেছি।

Manual7 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে কেউ থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!