বড়লেখায় বন্যাদুর্গতদের খাসি ইয়ুথ ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় বন্যাদুর্গতদের খাসি ইয়ুথ ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে খাসি ইয়ুথ ক্লাব সাত নম্বর পুঞ্জির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ও আশ্রয় কেন্দ্রে থাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র, অসহায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মশক নিধন কয়েল, খাবার স্যালাইন, বিস্কুট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, খাসি ইয়ুথ ক্লাবের উপদেষ্টা প্রবীণসন সুছিয়াং, সভাপতি সিতেশ খংলাঃ, সাধারণ সম্পাদক ইমন বারেঃ, সাবেক সভাপতি ডিকসন মারলিয়া, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেবুল আহমদ, খাসি যুব সেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, সমাজসেবক মুজিবুর রহমান, সংগঠনের সহ-সম্পাদক মান্টি খংলাঃ ক্রিড়া বিষয়ক সম্পাদক বাবলু খংলাঃ, সাধারণ পরিষদের সদস্য ইউকি খংলাঃ, হারবাটসন মুখিম, যোষেফ পালা, হারকিউলিস এলগিরি, রাজেন পাপাং, সেচ্ছাসেবক এনজেলুস মুখিম, দেলোয়ার হোসেন, মারুফ আহমদ প্রমূখ।

Manual7 Ad Code

খাসি ইয়ুথ ক্লাবের উপদেষ্টা প্রবীণসন সুছিয়াং বলেন, বন্যার কবলে সবাই আজ বিপদগ্রস্ত। এ সময় তিনি যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব বন্যার্তদের পাশে থাকার আহবান জানান। তিনি বলেন, প্রথম ধাপে আজ ১০০ পরিবারকে ত্রাণ দিয়েছি। পর্যায়ক্রমে আরও ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!