কুলাউড়াসহ হাকালুকি তীরের ৩ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করুন- এমএম শাহীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

কুলাউড়াসহ হাকালুকি তীরের ৩ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করুন- এমএম শাহীন

  • শুক্রবার, ১ জুলাই, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: হাকালুকি হাওর তীরের তিন উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান মৌলভীবাজার (কুলাউড়া) ২ আসনের সাবেক এমপি এম এম শাহীন। ৩০ জুন তিনি স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুলাউড়ার ৭ ইউনিয়ন ও পৌর এলাকায় বানবাসি মানুষের মাঝে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণকালে এ দাবি জানান।

Manual8 Ad Code

তিনি বলেন, এবারের বন্যা ২০০৪ ও ২০০৭ সালের চাইতেও ভয়াবহ আকার ধারণ করেছে। ১৫ দিন থেকে মানুষ পানিবন্দী। আর কত দিন এভাবে দুর্বিষহ জীবন কাটাতে হবে বানবাসিদের একমাত্র আল্লাহ পাক জানেন? তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি দেশ ও প্রবাস থেকে ব্যক্তি পর্যায় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানুষ এগিয়ে এসেছেন। বন্যা চলে যাবে তবে মানবিকতার নিদর্শনটুকু মানুষ মনে রাখবে।

Manual6 Ad Code

তিনি সরকারের কাছে কুলাউড়া, জুড়ি, বড়লেখাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে বলেন মানুষ কত যে দুর্ভোগে আছে না দেখলে বলা মুশকিল। আমরা সকল পর্যায় মিলিয়ে যত সহযোগিতা করি না কেন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

উল্লেখ্য, ঠিকানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সাবেক এমপি এমএম শাহীন কুলাউড়ার বন্যা দুর্গত এলাকায় ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!