বড়লেখায় ৩শ’ টিলা ধ্বসে দু’সহস্রাধিক বসতবাড়ি বিধ্বস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

বড়লেখায় ৩শ’ টিলা ধ্বসে দু’সহস্রাধিক বসতবাড়ি বিধ্বস্ত

  • শনিবার, ২ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ৩ শতাধিক টিলা ধসে দুই সহস্রাধিক বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। টিলার মাটি চাপায় নিহত হন এক চা শ্রমিক ও আহত হন ১৫ ব্যক্তি। প্রশাসনের আগাম সতর্কীকরণ প্রচারনায় টিলার পাদদেশের ঝুঁকিপূর্ণ বসবাস কারিরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় হতাহতের তালিকা দীর্ঘ হয়নি। বসতবাড়ি বিধ্বস্ত হওয়া হতদরিদ্র লোকজন গত ১৫ দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

সরেজমিনে জানা গেছে, ১৭ জুন থেকে টানা ৭২ ঘন্টার ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল, কুমারশাইল, অহিদাবাদ, আয়শাবাগ চা বাগান, বেরেঙ্গা খাসিয়া পানপুঞ্জি, শ্রীধরপুর, সায়পুর, করমপুর, আতুয়া, বড়াইল, নান্দুয়া, ভুগা চানপুর, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল, মোহাম্মদ নগর, বানিকোনা, সোয়ারারথল, শাহবাজপুর ও রহমানিয়া চা বাগান, চন্ডিনগর, গান্ধাই খাসিয়া পানপুঞ্জি, আগার পানপুঞ্জি, বনাখলা পানপুঞ্জি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবকু- খাসিয়া পুঞ্জি, সমনবাগ চা বাগানের মোকাম অংশ ও কাশেমনগর গ্রাম, সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল, ডিমাই উত্তর ও দক্ষিণ, সাতকরা কান্দি, খাগালা, কেছরিগুল, হিনাইনগর গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার দুই সহস্রাধিক বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকের ঘরবাড়ি একেবারে টিলা ধসা মাটিতে চাপা পড়ে গেছে। এদের প্রায় সকলেই হতদরিদ্র।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, সাম্প্রতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ৩ শতাধিক টিলা ধসে দুই সহস্রাধিক মানুষের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের বসতঘরে টিলা ধসে পড়ে বসতঘর সম্পুর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের পুর্নবাসনের লক্ষ্যে সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!